গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত August 20, 2023
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ফয়ছল মনসুর, লন্ডন, যুক্তরাজ্য : জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের পক্ষ থেকে ভ্যার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার, ১৯ আগস্ট গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ এম বদরুদ্দোজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন ও সহসভাপতি মোহাম্মদ শামস্ উল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব, সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অরূপ রতন চৌধুরী,
আব্দুল মোনায়েম নেহরু, এনামুল হক চৌধুরী জালাল, প্রফেসর ডা মামুন আল মাহতাব স্বপ্নীল, কোষাধ্যক্ষ জিষ্ণু রায় চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো শামিম আলম কোরেশী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মো এ বি সিদ্দিক, মো মুক্তাদীর ইবনে সালাম ও ড সৈয়দ শাহ এমরান।
বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।