সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “দলের মনোনয়ন নির্ধারণে সিদ্ধান্ত আসবে অচিরেই। এর আগে আমাদের করণীয় হলো-খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কোনো ব্যক্তিগত বার্তা বা কথিত ‘গ্রীন সিগন্যাল’-এর গুজবে বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও বলেছেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীরা সবসময়ই দলের মঙ্গল কামনা করেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে। বর্তমানে আমি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মনোনয়ন পেলে আপনাদের সবাইকে নিয়ে মানুষের দোরে দোরে যাবো। তবে মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলেরই-দল থেকে ঘোষণা এলে তবেই সেটিই বিশ্বাসযোগ্য হবে।”
শনিবার (১ নভেম্বর/১৬ কার্তিক) বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল-এই দলের মূল শক্তি দেশের মাটির মানুষ, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির আস্থা ও বিশ্বাস। তাই প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির বার্তা ও পরিবর্তনের অঙ্গীকার।
সমাবেশে সভাপতিত্ব করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো আব্দুল বারী। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, সহসভাপতি মো লুৎফুর রহমান, যুগ্মসম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মামুনুর রশীদ সুহেল, মাওলানা মো মনির হোসেন, শরীফ আহমদ, আফজাল মেম্বার, দিলু মিয়া, শাহিন উদ্দিন, মনসুর আহমেদ, ফখরুল ইসলাম, মখদ্দছ আলী, নোমান লস্কর, মিজান, রেবাব আহমদ, মামুন আহমদ, কাইয়ুম আহমদ, সুলতান আহমদ, ইকবাল আহমদ, জামাল, আরিফ, লুবাব আহমদ, জুনেদ আহমদ, আরাফাত মিজান, জুবেল, আনঞ্জব আলী, শিপন আহমদ, সালমান প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি