গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত October 30, 2022
গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষাকারী গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে শহরের আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রাম পুলিশ ইছাক আলী, আক্কাছ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী সরকারের আদেশে ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজ করে। দায়িত্ব পালন করে ২৪ ঘণ্টা। এরপর তারা শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।