গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট নিসরণ দাবি গণদাবী ফোরামের

প্রকাশিত January 22, 2023
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট নিসরণ দাবি গণদাবী ফোরামের

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভায় বক্তারা বলেছেন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের কারণে সিলেট বিভাগের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে তারা অভিমত ব্যক্ত করেন।
শনিবার দুপুরে মহানগরীর সুরমা ম্যানশনে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মহানগর সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, অ্যাডভোকেট শরীফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ, শওকত আলী, এম এ জলিল প্রমুখ।
সভায় সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে সভায় গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি