গৌহাটিতে ভারত-বাংলা ফেস্টিভেল অব ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত November 25, 2023
গৌহাটিতে ভারত-বাংলা ফেস্টিভেল অব ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভা

ভারতের আসামের রাজধানী গৌহাটি প্রেসক্লাবে বিশ্ব কবি মঞ্চ, গৌহাটি শাখার উদ্যোগে ‘ভারত বাংলাদেশের সম্পর্ক একাত্তরের আলোকে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিাবর, ২৫ নভেম্বর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযুষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল, গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন, বিশ্ব কবি মঞ্চের সভাপতি কবি পুলক কান্তি ধর, অরুণাচল টাইমসের সাবেক সম্পাদক রঞ্জিত সিনহা, গৌহাটি মহানগর কবি কাননের সভাপতি কবি কোমলজিৎ কলিতা, বাহুবকের সভাপতি কবি জিতেন পায়েং, অভিনেত্রী মিনা রায় মেধী, লেখক শচীন দাস, নদী আরু নারীর সভাপতি রোনালডো তাইড, কবি বিদ্যুৎ চক্রবর্তী, পূর্ব-উত্তর হিন্দী সাহিত্য একাডেমির সভাপতি রিতা সিং সারজানা, তেজপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড সোমা অধিকারী, সাংবাদিক দিপক শর্মা, লেখক সুবন্তি দেউরি, শ্রী কাব্যনীল, বর্ণালী দত্ত, জয়তী মালাকার প্রমুখ।
বক্তারা একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বিশেষ করে আসামবাসীর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগযোগ বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন।
এ দুই প্রতিবেশী দেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে পৃথিবীর যে কোন প্রতিবেশী দেশের জন্য রোল মডেল হিসেবে বক্তরা আখ্যায়িত করেন। সংবাদ বিজ্ঞপ্তি