গৌছ খানকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জেলা বিএনপির

প্রকাশিত September 12, 2023
গৌছ খানকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জেলা বিএনপির

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গৌছ খানকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ এক প্রতিবাদলিপিতে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। তবে জুলুম-নির্যাতন যতই আসুক না কেন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা।
তারা অবিলম্বে বিএনপি নেতা গৌছ খানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি