সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের ৩৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে বিদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ও আল হেরা ইন্টারন্যাশনালের সহযোগিতায় রবিবার দুপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আল হেরা ইন্টারন্যাশনালের সভাপতি, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুর আহমদ, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান এস এ শফি, আসিয়াব সংস্থার প্রতিনিধি মো হামিদুল ইসলাম, ১৭ পরগণা সালিশ কমিটির সদস্য নুরুল হক, খলিলুর রহমান, সমাজসেবী সিরাজ উদ্দিন, ডা এখলাছুর রহমান, আব্দুর রব, আব্দুন নূর, আল হেরা ইন্টারন্যাশনালের কোষাধ্যক্ষ শাহ উবায়দুল হক, যুব সংগঠক এম এ আমিন, মাজেদুর রহমান, মাহিন আহমদ, মসাহিদ আলী, কামরান হোসেন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি