বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোয়াইনঘাট উপজেলা শাখাকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জানুয়ারি বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই কর্মীসভার আয়োজন করা হয়।
গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো জিয়া উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, সহসভাপতি বশির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সদস্য হেলাল আহমদ বাদশা, আমির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো খলিলুর রহমান, মো জফুর মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাসিম চৌধুরী, ছিফত উল্লাহ, কামাল হোসেন, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিন, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা বিরাই মিয়া, আনা মিয়া ও সোহেল আহমদ।
সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি