গোয়াইনঘাটে ছাদ বাগান থেকে ৪টি গাঁজার গাছ উদ্ধার একজন গ্রেফতার

প্রকাশিত May 7, 2023
গোয়াইনঘাটে ছাদ বাগান থেকে ৪টি গাঁজার গাছ উদ্ধার একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাঁজার গাছসহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শনিবার, ৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম খান এএসআই নয়ন রায় ও ফোর্সসহ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকায় মো রাজু আহমদ (২৯, পিতা আব্দুল খালিক, পূর্ণানগর, গোয়াইনঘাট, সিলেট) নামের এক ব্যক্তির মুদি দোকানের ছাদে সবজি বাগান হতে ৪টি গাঁজার গাছ উদ্ধার ও তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।