সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী শনিবার দিনভর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যা আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, যুবদল নেতা এম ওয়ারিস প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি