নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার। সংবর্ধিত অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আব্দুল কাইয়ুম, শাহ কামাল উদ্দিন ও মাহবুব আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম হান্নান, লাকী নিজামী, সুরমান আলী, আতিকুর রহমান, ইখতিয়ার হোসেন মাসুম ও জুবেল খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল ও পরিচালক মো সারওয়ার হোসেন।