সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তএক আসামি সহ ৪ আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার, ৫ জুন গোলাপগঞ্জ থানার এসআই সৈয়দ জহির আলী, এসআই একলাছ মিয়া, এএসআই সমীরণ চন্দ্র দেব ও এএসআই মো হেলাল উদ্দিন ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদুর রহমান (পিতা মো আব্দুল মছব্বির, হিলালপুর) এবং অন্যান্য পরোয়ানাভুক্ত বাহার উদ্দিন বাহার (পিতা সিরাজ উদ্দিন মাস্টার, পূর্বভাগ), লিপন আহমদ (পিতা সুফি মিয়া, রফিপুর) ও জামিল আহমদকে (পিতা বদরুল আলম, বাঘা গোলাপনগর কান্দিগাঁও), গ্রেফতার করেন। আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী