গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত October 23, 2022
গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

পুলিশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৫২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার ভোর ৫টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলার দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে আলম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় আলম হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫২০ পিস ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
আলম হোসেন উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলাব আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি