যুক্তরাজ্য থেকে আগত মিছবাহ ফাউন্ডেশন ও স্পেকট্রাম রেডিও অনলাইন টিভি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
শুক্রবার সংগঠনের উদ্যোগে সেখানে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা দরকার। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই সত্যিকার অর্থে তাদের জীবনে অপূর্ণ থেকে যায়।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামালের সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা, ইউকের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের সঞ্চালনায় কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের উপদেষ্টা ও পরিচালক ড ওয়ালী তছর উদ্দিন এমবিই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীরপ্রতীক, ব্যাঙ্গর সিটি ইউকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির সহসভাপতি মানিক মিয়া, জয়েন্ট ট্রেজারার গোলাম রাব্বানী রুহি আহাদ ও সিলেট গণদাবী ফোরামের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহির উদ্দিন, তৈমুছ আলী, কমর উদ্দিন, সারু মিয়া, আব্দুস শহীদ দানা, কয়েছ আহমদ সাগর, জিল্লুর রহমান শিলু, আবু সায়িদ অভি, জাকির হোসেন, তানভির রহমান, ইসলাম উদ্দিন, আবদুল কাদির, ফজলে রাব্বি মিলাদ, জসিম উদ্দিন পিপলু, জিয়া উদ্দিন দিলার, মধু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা ও বেশ কয়েকজনকে কম্বল প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি