গোলাপগঞ্জে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত April 7, 2023
গোলাপগঞ্জে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা বুধবার, ৫ এপ্রিল বিকেলে চৌধুরীবাজার মোল্লাটিকর মহল্লায় অনুষ্ঠিত হয়।
লক্ষণাবন্দ ইউনিয়ন গণদাবী পরিষদ সভাপতি মো হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো মসুদ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ডা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো জাহির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো মিনহাজ উদ্দিন।
আরও বক্তব্য রাখেন চৌধুরী বাজার গণদাবী পরিষদের সভাপতি মো আজির উদ্দিন, পুরকায়স্থ বাজার গণদাবী পরিষদের সভাপতি ডা নাজির উদ্দিন, সহসভাপতি ডা কামাল আহমদ, সহসভাপতি মো জুবের আহমদ রাসেল, উপদেষ্টা মাস্টার সফিক উদ্দিন, মো কামরুল ইসলাম খান, কামাল উদ্দিন কালা মিয়া, মো জয়নাল আবেদীন ডা নূরুল হক, নূর উদ্দিন গেদন মিয়া, লক্ষণাবন্দ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।
প্রধান অতিথি মোল্লাটিকর-নয়াগাঁও-ভুটিরাপাড়া জনগুরুত্বপূর্ণ রাস্তাকে অবিলম্বে আরসিসি ঢালাই করে পাকা করার জন্য ইউনিয়ন পরিষদের নিকট জোর দাবি জানান।
পরে মো হেলাল উদ্দিনের সৌজন্যে ইফতার মাহফিল অনু্িষ্ঠত হয়। সংবাদ বিজ্ঞপ্তি