ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস অবসারপ্রাপ্ত কর্নেল ডা রুকনুল ইসলাম চৌধুরী বলেছেন, সিলেটে সাম্প্রতিক বন্যা নামক মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক এই মুসিবত দূর করবেন। আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখতে হবে। বিপদে হতাশ হওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার গোলাপগঞ্জের কানিশাইল গ্রামে বন্যার্তদের মাঝে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইবনে সিনা হাসপাতালের ম্যানেজার (এডমিন) মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) সাদ উদ্দিন ছাদিকের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর) ইকবাল হোসেন খন্দকার, এসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেইজ) খলিলুর রহমান খান ও এসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) জাহিদ আল সোয়াইব।-সংবাদ বিজ্ঞপ্তি