সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ৫টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলাসহ ৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার, ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সময় অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসআই আহমদ হোসেন (সুমন) সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাতক আসামি মো দেলোয়ার হোসেনকে (৩৬, পিতা আব্দুল গফুর, কেওটকোনা, গোলাপগঞ্জ, সিলেট) গ্রেফতার করেন।
এ সময় তথ্য প্রযুক্তিগত সহায়তায় করেন পুলিশ পরিদর্শক-তদন্ত সুমন চন্দ্র সরকার ও মো দেলোয়ার হোসেন। তথ্য বিবরণী