সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, লক্ষণাবন্দ ইউনিয়নের মোল্লাটিকর গ্রামের নূর উদ্দিনের ছেলে সুহেদ আহমদ ইমন, ঢাকাদক্ষিণ ইউনিয়মের দত্তরাইল গ্রামের হারই মিয়ার ছেলে রাহাদ আহমদ, গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী নূরুপাড়ার মো তাহির আলীর ছেলে জুনেদ আহমদ জুবের ও ছিটা ফুলবাড়ির মছির আলীর ছেলে কামরুল ইসলাম (সিআর মামলায় সাজাপ্রাপ্ত) সরস্বতী গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে আইয়ুব আলী এবং গোটাটিকর গ্রামের প্রমেশ রুদ্র পালের ছেলে সিতাংশু রুদ্র পাল।
জুনেদ আহমদ জুবেরের বিরুদ্ধে ৩টি ভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়। তথ্য বিবরণী