নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৬০ রাউন্ড গুলিসহ ২টি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (২২ নভেম্বর/৭ অগ্রহায়ণ) আনুমানিক রাত দেড়টায় উপজেলার রনকেলি নূরুপাড়ায় একটি বসত বাড়ির পিছনে ঝোঁপের ভিতর থেকে এই গুলি ও এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, এয়ারগান দু’টি সচল রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।