গোলাপগঞ্জে টিলাকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত September 4, 2025
গোলাপগঞ্জে টিলাকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলাকাটার বিরুদ্ধে ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টা থেকে প্রায় দেড় ঘণ্টা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে মর্তুজা হাসান নামে একজনের বিরুদ্ধে এই অর্থদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। এ সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, পরিবেশ রক্ষা ও টিলাকাটার বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।