নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১টি পাইপগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ রায়গড় এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে জঙ্গলের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত চলছে। উদ্ধারকৃত পাইপগানটি নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাইপগানটি গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।