গোলাপগঞ্জে গুলিসহ ১টি এয়ারগান ও শটগানের ৪টি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত March 27, 2026
গোলাপগঞ্জে গুলিসহ ১টি এয়ারগান ও শটগানের ৪টি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলিসহ ১টি এয়ারগান ও শটগানের ৪টি কার্তুজ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ মার্চ/১৩ চৈত্র) প্রথম প্রহরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাশঁঝাড়ের ভিতর ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি গুলিসহ এয়ারগানটি এবং শটগানের ৪টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান, এয়ারগানের গুলি ও শটগানের কার্তুজ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।