গোয়াইনঘাটে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু গুরুতর আহত ৪ জন

প্রকাশিত August 21, 2023
গোয়াইনঘাটে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু গুরুতর আহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে বিজিবি ক্যাম্প সংলগ্ন রসুলপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ২ জন নিহত ও ৪ জন গুরুত আহত হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির বসতঘর সংলগ্ন দোকানে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে ইয়াকুব আলীর ঘরে আগুন লেগে যায়। গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আশেপাশের লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের সামনের দিকে ইয়াকুব আলীর স্ত্রী জেসমিন আক্তার (৩২) ও ঘরের পিছনের দিকে মেয়ে সুমাইয়া আক্তারের (১৩) অগ্নিদগ্ধ অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
এছাড়া অগ্নিকাণ্ডে ইয়াকুব আলী, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ গুরুতর আহত হয়। আহতরা সিলেট নর্থ ইষ্স্ট মেডিক্যাল কলেজ, হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অগ্নিকাণ্ডে মালামালের ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা হবে।