নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোয়াইনঘাট থেকে একনলা বন্দুক, পাওয়ার জেল, ডেটোনেটর ও গান পাউডার উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল (১২০০ গ্রাম), ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর ও গান পাউডার সদৃশ ২০০ গ্রাম পাউডার উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত নাশকতার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতগুলো গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।