গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত April 18, 2024
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় ২৫ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার, ১৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের আসামবস্তি এলকায় অভিযান পরিচালনা করে এই ভারতীয় মদ জব্দ ও মানিক মিয়া (৩৮, পিতা মৃত আলী মিয়া ওরফে আলাউদ্দিন, আসামবস্তি, গোয়াইনঘাট, সিলেট) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী