সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়।
রবিবার, ১২ নভেম্বর রাত ৯টার দিকে গোয়াইনঘাট থানার এসআই (নি) এনামুল হাসান এএসআই (নি) নয়ন রায় ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি পূর্বপাড়া গ্রামে জুলমত মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা হতে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় একটি টমটম জব্দ এবং আলমগীর হোসেন প্রকাশ আবু বক্কর (২২, পিতা মো হেলাল মিয়া, পাতনী উত্তরপাড়া, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
তবে এ ঘটনায় নূর উদ্দিন প্রকাশ কালাম হোসেন (৩৫, পিতা মৃত ইউসুফ আলী, পাতনী উত্তরপাড়া, থানা গোয়াইনঘাট, সিলেট) নামের এক আসামি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী