গোয়াইনঘাটে এপিবিএনের অভিযানে মদ ও মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশিত October 21, 2023
গোয়াইনঘাটে এপিবিএনের অভিযানে মদ ও মোটরসাইকেলসহ আটক ১

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৫ বোতল ভারতীয় মদ ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল সহ একজন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় শনিবার, ২১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে গোয়াইঘাট উপজেলায় তামাবিল-জাফলং সড়কে ১ নম্বর আফ মোহাম্মদপুর মেসার্স শিমুল স্টোন ক্রাসাসের সামনে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদ সহ আব্দুল আহাদকে (পিতা মো খালেক মিয়া, মোহাম্মদপুর, গোয়াইঘাট, সিলেট) আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এসআই মো আবুল বাশার এ ঘটনার বিষয়ে বাদি হয়ে গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী