গোপালগঞ্জ জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিশেষ শাখায় ‘সেইফটি এইড’ প্রকল্প প্রথম স্থান অধিকার করেছে।
এপ্লিকেশনটি ব্যক্তিগত সুরক্ষায় কাজ করবে বলে এর উদ্ভাবক কলেজ শিক্ষার্থী মো মিকাইল হোসেন খান দাবি করেছেন।
গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী গোপালগঞ্জে জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রকল্প অংশ নেয়।
মেলায় অংশগ্রহণ সরকারি বঙ্গবন্ধু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো মিকাইল হোসেন খান ও তার প্রকল্প জনগণের নিরাপত্তায় সুরক্ষা সূচক মোবাইল অ্যাপ প্রদর্শন করে বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে।
প্রকল্পটিতে রয়েছে জননিরাপত্তায় মানুষ বিপদের সম্মুখীন হলে ঘটনাস্থলের তথ্য তাৎক্ষণিক পরিবার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্ধুদের জানিয়ে দেওয়া সহ নানারকম ফিচার।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পর্যায়ে বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য কর্মকর্তা তার হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি