আগামী ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা করা হয়েছে।
সোমবার সকালে মহানগরীর মদীনা মার্কেট, পাঠানটুলা, আখালিয়া, সুবিদবাজার, বনকলাপাড়া, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, বাগবাড়ী ও নরসিংটিলা এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি লিফলেট বিতরণ করে প্রচারণা চালান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ৯ নম্বরওয়ার্ড সভাপতি আমির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এস এম সায়েম, ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল বক্স, সাংগঠনিক সম্পাদক সায়ফুল আলম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি