বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক শাখা গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাঙ্গালহাটা বাজারে অনুষ্ঠিত হয়।
মানিক মিয়ার সভাপতিত্বে ও মো তফাজ্জুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মো জাহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন ও চৌধুরীবাজার গণদাবী পরিষদের সভাপতি মো আজির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন গণদাবী পরিষদ নেতা ডা কামাল আহমদ, মো ইসহাক আলী, তফাজ্জুল হক, মো খবির উদ্দিন, মো নিজাম প্রমুখ।
বক্তারা জাঙ্গালহাটা বাজারে সিএনজি স্ট্যান্ডে একটি যাত্রী ছাউনী ও গণশৌচাগার নির্মাণের জন্য উপজেলা পরিষদের নিকট দাবি জানান।
সভায় সর্বসম্মতিক্রমে মো ইসহাক আলীকে সভাপতি, মো তফজ্জুল হককে সাধারণ সম্পাদক ও মো নিজামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়। এছাড়াও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি