গণতন্ত্র রক্ষায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইলেন এম এ মালিক

প্রকাশিত January 25, 2026
গণতন্ত্র রক্ষায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইলেন এম এ মালিক

সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়া ও মাইজগাঁও এলাকায় গণসংযোগকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
রবিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মাইজগাঁও পালপাড়ায় আয়োজিত গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে জনগণকে সচেতন থাকতে হবে।
এম এ মালিক উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘ধানের শীষ’ মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি