হবিগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৮ এপ্রিল হবিগঞ্জ বার লাইব্রেরীর প্রধান শাখায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক, হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে ও পৌর আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়ের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আবুল হোসেন জীবন, জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম ও বানিয়াচং উপজেলা আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ইফতার মাহফিলে সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।