খালেদা জিয়া গণতন্ত্র সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক

প্রকাশিত January 10, 2026
খালেদা জিয়া গণতন্ত্র সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বারবার নির্যাতন ও বাধা সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনো আপস করেননি। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। নিজের জীবন বিপন্ন করেছেন, তবুও দেশ ও মানুষকে ছেড়ে তিনি কোথাও যাননি। এমন সংগ্রামী, এমন ত্যাগী, এমন মহিয়সী নেত্রী বিশ্ব ইতিহাসে বিরল।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) বিকেল ৩টায় সিলেটের বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে গণদোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক নূরুল হুদা বাবুল, পৌর বিএনপির সহসভাপতি কবির আহমদ, আলফাস উদ্দিন, সাইব উদ্দিন, আতাউর রহমান কটন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আতাউল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাবউদ্দিন বলাই, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক গিয়াসউদ্দিন, মিছবাহ উদ্দিন, হোসেন আহমেদ মেম্বার, ফজলে রফি চৌধুরী, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক আহসান জামিল, জেলা যুবদলের সদস্য এ বি কালাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি