খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাল্লা বিএনপি পরিবারের দোয়া মাহফিল

প্রকাশিত December 1, 2025
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাল্লা বিএনপি পরিবারের দোয়া মাহফিল

শাল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর/১৫ অগ্রহায়ণ) উপজেলা সদরে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্মআহ্বায়ক আব্দুল আউয়াল।সঞ্চালনা করেন সদস্য উসমান মিয়া।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব সোবহানী চৌধুরী, নিত্যানন্দ দাস নিতাই, আলী আমজাদ তালুকদার, হাবিবুর রহমান হাবুল, একরামুল হোসেন, আব্দুল মজিদ, জুনেদ আহমদ, শৈলেন দাস, সাইফুর রহমান, শাকিল আহমেদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।