সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শিরণি বিতরণ করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) বাদ আসর দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদে এই মিলাদ, দোয়া ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক ধনাই, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কয়েছ আহমদ, জামাল আহমেদ, হোসেন আহমদ মেম্বার, আব্দুল গফুর, বিলাল আহমদ, শাহাদাত হোসেন, বিপ্লব আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এ বি কালাম, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এম এ হাসনাত জামিল, উপজেলা যুবদল নেতা মোরশেদ পলু, ওলিউর রহমান তারেক, জামিল আহমেদ, উপজেলা ছাত্রদলের নেতা মাহবুব আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তার দীর্ঘায়ু কামনা করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের প্রত্যেক সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু চেয়েও দোয়া করা হয়।
একইসাথে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি