খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে শাল্লায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত November 30, 2025
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে শাল্লায় বিএনপির দোয়া মাহফিল

শাল্লা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর/১৫ অগ্রহায়ণ) বিকেলে উপজেলা পরিষদের পুরাতন ভবন মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ রাজ্জাকের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জাকির হোসেন, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামছুল ইসলাম সরদার খেজুর, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর ও শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক।