খালপার জাগরণী জনকল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত October 25, 2025
খালপার জাগরণী জনকল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তা খালপার গ্রামের সামাজিক সংগঠন খালপার জাগরণী জনকল্যাণ সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১২৩ জন ভোটারের মধ্যে ১১৪ জন ভোট প্রদান করেন।
ভোটে সভাপতি পদে সালাউদ্দিন মান্না ও সাংগঠনিক সম্পাদক পদে আমিনুর রহমান স্বপন নির্বাচিত হন। অন্য ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ইমদাদুল ইসলাম জুমাদ, অর্থ সম্পাদক সুমিম আহমদ ও ক্রীড়া সম্পাদক আব্দুল সালিম শাফি।
উল্লেখ্য, নির্বাচিতরা উপদেষ্টা পর্ষদের সঙ্গে পরামর্শক্রমে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করবেন।–সংবাদ বিজ্ঞপ্তি