খাদিমনগরে দুর্ঘটনায় মারা গেছেন আহতদেরও একজন

প্রকাশিত November 5, 2025
খাদিমনগরে দুর্ঘটনায় মারা গেছেন আহতদেরও একজন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের খাদিমনগর এলাকায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির মিডিয়া সেল জানায়, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২।
বুধবার (৫ নভেম্বর/২০ কার্তিক) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন; কিন্তু ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তার নাম মো মুন্না (২০)। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসএমপির শাহপরান থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৩০)। তার পিতৃপরিচয় পাওয়া যায়নি।