খাগড়াছড়িতে ৭ এপিবিএনের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত March 23, 2024
খাগড়াছড়িতে ৭ এপিবিএনের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খাগড়াছড়িতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
শনিবার, ২৩ মার্চ (৯ চৈত্র) দুপুর সোয়া ২টার দিকে ৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় ৭ এপিবিএনের অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রাপ্ত মোস্তফা হারুন ও সহকারী পুলিশ সুপার শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত ও ৫০ হাজাজর টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হযরত আলী ওরফে ইয়াসিনকে (পিতা মো দানু মিয়া, শালবন গরুগাড়ি টিলা, খাগড়াছড়ি) গ্রেফতার করা হয়।
পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়। তথ্য বিবরণী