কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৮৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

প্রকাশিত June 14, 2024
কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৮৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৮৮ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার হয়েছে।
কৃহস্পতিবার, ১৩ জুন বিকাল সাড়ে ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী এলাকার ‘মাদক ব্যবসায়ী’ কালা মিয়ার (৩৫, পিতা আবুল হোসেন, ডাকাতিবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট) বাড়িতে অভিযান চালিয়ে ‘ভারতীয় অফিসারস চয়েজ’ নামাঙ্কিত এই মদসহ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। তথ্য বিবরণী