সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে হত্যামামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে।
রবিবার, ২১ এপ্রিল রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার হত্যামামলার প্রধান আসামি মরম আলীকে (২৬, পিতা মৃত জমির আলী, নিজগাঁও পূর্বপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ, গত ১১ এপ্রিল সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও পূর্বপাড়ার মো শাহীন আহমদ (৩০, পিতা মো আলমাছ আলী) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো শামীম আহমদ বাদি হয়ে ১০ জনকে আসামি দিয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যামামলা দায়ের করেন। তথ্য বিবরণী