কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

প্রকাশিত March 30, 2024
কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার হয়েছে।
শনিবার, ৩০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি অভিযানিক দল কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম সংলগ্ন হিংড়া হাওরে অবস্থান নেয়।
এক পর্যায়ে রাত সাড়ে ৪টার দিকে ৪/৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থানস্থলের উত্তর দিক থেকে আসতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঁশের তৈরি ৩টি ভার ফেলে পালানোর চেষ্টা করে। তবে ভারসহ আটক হয়। তার নাম হারুন মিয়া উরফে তারুন মিয়া (৫৫, পিতা মৃত আব্দুর রহিম, গুজারকান্দি, গোয়াইনঘাট, সিলেট)।
পরে হারুন মিয়ার হেফাজতে থাকা ও অন্যদের ফেলে যাওয়া ভারে ২৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সে ও তার সহযোগীরা বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী