কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশিত November 26, 2023
কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার হয়েছে।
রবিবার, ২৬ নভেম্বর কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি হাসান মাহমুদ লিমনকে (পিতা তবারক আলী, কোম্পানীগঞ্জ, সিলেট) সিলেট মহানগরী থেকে গ্রেফতার করে।
সে একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৯ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি; কিন্তু পলাতক ছিল।
অপর এক মামলায়ও তার সাজা ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড হয়।
পুলিশ একইদিন অন্য এক অভিযানে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি মো আজমল হোসেনকে (পিতা মৃত সোনাফর আলী, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট) উপজেলার কলাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
সে কোম্পানীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তথ্য বিবরণী