কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে ৩৮ বোতল মদসহ একজন গ্রেফতার

প্রকাশিত July 1, 2023
কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে ৩৮ বোতল মদসহ একজন গ্রেফতার

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৩৮ বোতল মদসহ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার, ৩০ জুন রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই গোপেশ চন্দ্র দাস জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে দক্ষিণ ঢালারপাড় হতে একজনের ফোনকলে জানতে পারেন যে, সেখানে মাদক বিক্রিকালে মাদকসহ একজনকে আটক করে মাসুক চৌধুরীর অফিস কক্ষে রাখা হয়েছে।
এসআই থানার অফিসার ইনচার্জকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত মাহবুবের (২২, পিতা মো জুলহাস মিয়া, গাছগড় নতুন জীবনপুর, কোম্পানীগঞ্জ, সিলেট) হেফাজত থেকে ভারতীয় ৩০ বোতল অফিসার চয়েজ মদ ও ৮ বোতল বিয়ার উদ্ধার ও তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২ জন এজাহারনামীয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী