কোম্পানীগঞ্জে ৬৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ || অটোরিকশা আটক

প্রকাশিত March 24, 2024
কোম্পানীগঞ্জে ৬৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ || অটোরিকশা আটক

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৬৮ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করেছে।
রবিবার, ২৪ মার্চ (১০ চৈত্র) বিকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণি কান্দিবাড়ীর সামনে বঙ্গবন্ধু হাইটেক পার্কের দক্ষিণ পাশে সেতু সংলগ্ন ভোলাগঞ্জ-সিলেট পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাবেল আহমদ (২৪, পিতা ইউসুফ আলী, গৌরিনগর, কোম্পানীগঞ্জ, সিলেট) ও তার সহযোগী মোশাহিদ মিয়া (৩৫, পিতা আব্দুস সাত্তার, গৌরিনগর, কোম্পানীগঞ্জ, সিলেট) একটি সিএনজি অটোরিকশা নিয়ে পালানোর সময় পাবেল আহমদকে অটোরিকশাসহ গ্রেফতার করা হয়।
পরে সিএনজি অটোরিকশা ও আসামির দেহ তল্লাশি করে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলি উদ্ধার করা হয়।
পাবেল আহমদ জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে। তথ্য বিবরণী