কোম্পানীগঞ্জে ১১১০টি ভারতীয় শাড়ি ও ১৪৪টি লেহেঙ্গাসহ গ্রেফতার ২

প্রকাশিত September 26, 2023
কোম্পানীগঞ্জে ১১১০টি ভারতীয় শাড়ি ও ১৪৪টি লেহেঙ্গাসহ গ্রেফতার ২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১১১০টি ভারতীয় শাড়ি ও ১৪৪টি লেহেঙ্গাসহ দুই জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই (নি) শরীফুল ইসলাম ও এসআই সুরঞ্জিত তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ীতে রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামি রিয়াজ মিয়ার ঘর থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে তার কয়েকজন সহযোগীর নাম-ঠিকানা পাওয়া যায়। এর ভিত্তিতে একই গ্রামের মো ইসমাইল মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। তথ্য বিবরণী