কোম্পানীগঞ্জে সাড়ে ২৯ লাখ টাকার ইয়াবাসহ ১ জন গ্রেফতার

প্রকাশিত September 12, 2025
কোম্পানীগঞ্জে সাড়ে ২৯ লাখ টাকার ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পারুয়া নোয়াগাঁও এলাকায় আভিযান চালায়।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধরে ফেলে।
পরে তার দেহ তল্লাশী করে ৪৯টি নীল রংয়ের প্যাকেট থেকে এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। এই সঙ্গে মো সমুজ আলী (২৮, পিতা মৃত মো চাঁন মিয়া, নিজগাঁও, ছাতক, সুনামগঞ্জ) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত সমুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।