কোম্পানীগঞ্জে যৌথ অভিযান || বিপুল পাথর বালু ও ট্রাক্টরসহ গ্রেফতার ৫

প্রকাশিত March 20, 2026
কোম্পানীগঞ্জে যৌথ অভিযান || বিপুল পাথর বালু ও ট্রাক্টরসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাথর বালু ৩৯টি ট্রাক্টরসহ ৫ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২০ মার্চ/৬ চৈত্র) রাত অনুমান আড়াইটায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত শাহ আরেফিন টিলায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, এগুলোতে রক্ষিত আনুমানিক ২ হাজার ১৩৪ ঘন মিটার পাথর ও প্রায় ৭১ ঘন মিটার বালু জব্দ করা হয়।
এ সময় ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর গাজী (৩৮, পিতা মৃত সাফী গাজী, বাহাদুরপুর, ছাতক, সুনামগঞ্জ), মো বিল্লাল (৩০, পিতা আজিজুর রহমান, ছনবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট), মো মাসুক মিয়া (৩৫, পিতা আব্দুল মতিন, নতুন জালিয়ারপাড়, কোম্পানীগঞ্জ, সিলেট), ছালিক মিয়া (২০, পিতা আছমত আলী, পুরান নোয়াকোট, ছাতক, সুনামগঞ্জ) ও ৫ রুপজান (৬৫, স্বামী মৃত শুক্কুর আলী, নালারপাড়, কোম্পানীগঞ্জ, সিলেট) এই ৫ জনকে আটক করা হয়।
আসামিদের আটক করার সময় কোম্পানীগঞ্জ থানার এসআই রায়হান উদ্দিন নোমান আসামিদের দ্বারা আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।