সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ ১৫৬ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদারের নেতৃত্বে সোমবার রাত পৌণে ১১টার দিকে পুলিশ উপজেলার বর্ণি কান্দিবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে সাইদুল ইসলাম ওরফে এখলাছুর রহমান ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজিব আহমেদ শাকিলকে এই ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি