কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৭৯৪ বোতল মাদক উদ্ধার

প্রকাশিত September 14, 2025
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৭৯৪ বোতল মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৯৪ বোতল ভারতীয় মাদক উদ্ধার হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো রতন সেখের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নারাইনপুর এলাকায় জনৈক লতিব আলীর বসত ঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানা পুলিশের আভিযানিক দল ৯ লাখ ১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ১৭টি বস্তা ভর্তি ৭৯৪ বোতল ভারতীয় মাদক উদ্ধার করে।